Mamata Banerjee

ভোটার তালিকা থেকে ‘বেছে বেছে নাম বাদ’, বিস্ফোরক অভিযোগ মমতার ‘এটা গণতন্ত্রের হত্যা’, দাবি মুখ্যমন্ত্রীর

শুক্রবার মুখ্যমন্ত্রী কলকাতা বিমানবন্দরে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই চাঞ্চল্যকর অভিযোগ করেন। এসআইআর প্রক্রিয়ায় পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়া হয়েছে দাবি করে মুখ্যমন্ত্রী। তিনি একে ‘গণতন্ত্রের হত্যা’ বলে অভিহিত করেছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ০৮:২২

ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়ায় প্রায় ভোটার সঠিক নথি জমা দিতে পারেনি। তাদের নাম বিবেচনাধীন ছিল। সেই সমস্ত বিবেচনাধীন ভোটারের জন্য সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকা থেকে বাছাই করে প্রায় ৫০ শতাংশ নাম বাদ যাওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার মুখ্যমন্ত্রী কলকাতা বিমানবন্দরে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই চাঞ্চল্যকর অভিযোগ করেন। এসআইআর প্রক্রিয়ায় পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়া হয়েছে দাবি করে মুখ্যমন্ত্রী। তিনি একে ‘গণতন্ত্রের হত্যা’ বলে অভিহিত করেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, “আমরা এখনও প্রথম অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি তালিকাটি হাতে পাইনি। এটি কেন জনসমক্ষে আনা হচ্ছে না? সুপ্রিম কোর্টের রায়ের পর ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। কিন্তু এখন আমি যা শুনছি, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিচারবিভাগের বিবেচনাধীন ভোটারদের মধ্যে প্রায় অর্ধেক মানুষের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বেছে বেছে এই কাজ করা হয়েছে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি আরও জানান, এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক কাঠামোর জন্য বড় আঘাত। অতিরিক্ত তালিকাটি কেন সাধারণ মানুষের নাগালের বাইরে রাখা হয়েছে, তা নিয়েও তিনি সরব হন। তিনি দাবি করেন, ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার এই প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভোটের মুখে ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর এই অভিযোগ ঘিরে ইতিমধিই রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।


Share